নোয়াখালীতে ৩ ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট প্রায় ৮লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার রসুলপুর ও কাদিরপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। এতেনেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।
জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩–এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকেমোট ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে রুপালী ব্রিকসকে ৩ লাখ টাকা, হোসনা ব্রিকসকে ২ লাখ ২০ হাজার টাকা এবং দিগন্ত স্টার ব্রিকসকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন বলেন, পরিবেশের ক্ষতি ও জনস্বাস্থ্যেরঝুঁকি এড়াতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে। আইন অনুযায়ী নিয়ম লঙ্ঘনকারীপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।














