নোয়াখালীর চাটখিলে ওজনে কারচুপি, মৎস্য আড়তকে জরিমানা
নোয়াখালীর চাটখিল পৌরবাজারে ওজনে কম দেওয়ার অপরাধে একটি মৎস্য আড়তকে অর্থদণ্ড করেছেনভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুররহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এদিন চাটখিল পৌরবাজারের প্রায় ৩০টিব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ‘সাগরিকা মৎস্য আড়ত–এ ওজনে কারচুপির প্রমাণ পায়ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটির ৭০০ গ্রামের প্রতিটি বাটখারায় ৫ গ্রাম করে ওজন কম পাওয়া যায়, যা ‘ওজনও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’-এর ২৯ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এই অপরাধে আড়তটিকে ৫ হাজার টাকাজরিমানা করা হয়।
বাজারে আসা মুশফিকুর রহমান নামের এক ক্রেতা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ৭০০ গ্রামে ৫গ্রাম কম মনে হলেও সারাদিনে শত শত কেজি মাছ বিক্রিতে এটি একটি বিশাল অঙ্কের কারচুপি। প্রশাসনেরএমন নিয়মিত তদারকি আমাদের মতো সাধারণ ক্রেতাদের আস্থা বাড়ায়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং বাজারেসঠিক পরিমাপ বজায় রাখা আমাদের নিয়মিত দায়িত্ব। অনেক ব্যবসায়ী বাটখারা যাচাইয়ের আইনি বিধানমানছেন না। ওজনে কম দিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা দণ্ডনীয় অপরাধ। বাজারের স্থিতিশীলতা ও স্বচ্ছতাবজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে বিএসটিআই নোয়াখালী জেলা কার্যালয়ের প্রতিনিধিদল, চাটখিল থানা পুলিশেরএকটি টিম এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
চাটখিল টিভির সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।









