সংবাদ শিরোনাম :
বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচল না কেউ
🌐 নড়াইল সদরে সালমা বেগম ও মহসিন মোল্যা দম্পতির বিয়ের দীর্ঘ ১০ বছর পর তাদের সংসারে একসঙ্গে ৭শিশুর জন্ম হয়। তবে দুর্ভাগ্য যেন পিছু ছাড়েনি, সাত নবজাতকের কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। এদের মধ্যে ৪টিপুত্র সন্তান ও ৩টি কন্যা সন্তান ছিল।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইলা মণ্ডল জানান, সালমাবেগম তার তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছেন। তার সন্তানগুলো অপরিপক্ক অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। সালমার পানিভেঙ্গে যায়। পাঁচ মাসে ২০০ গ্রাম করে ওজন হয়েছে। সবার হার্টবিট ছিল। তবে, শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভবহয়নি। তবে সালমা বেগম সুস্থ আছেন।
ট্যাগস :














