ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, ২৫ ভরি স্বর্ণসহ ১০ লাখ টাকা লুট Logo নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি Logo নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ Logo নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন Logo Logo বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচল না কেউ Logo নোয়াখালীতে অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই যুবক আটক Logo নোয়াখালীর চাটখিলে ওজনে কারচুপি, মৎস্য আড়তকে জরিমানা Logo নোয়াখালীতে ছাড়পত্রহীন মুরগির খামার: পরিবেশ ও জনস্বাস্থ্যে বাড়ছে ঝুঁকি? Logo নোয়াখালীতে ছেলের নির্যাতনের অপমান সইতে না পেরে বাবার মৃত্যু, বাড়িছাড়া মা;

যুব মহিলা লীগ নেত্রীর মানবিক জামিন

ডেস্ক নিউজ | চাটখিল টিভি |

🌐 পুলিশ আমাকে গ্রেফতার করতে চায়নি, জোর করে বিএনপির লোকেরা আমারে বাসা থেকে ধরে পুলিশেরহাতে তুলে দিয়েছেন বলে দাবি করেছেন যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগম।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টারদিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে কথা বলেন তিনি। সময়সঙ্গে ছিল তার দেড় মাস বয়সী কন্যাসন্তান কাইফা ইসলাম।

কাশিমপুর কারাগার থেকে বের হয়ে কারাগারেরপ্রধান ফটকে সাংবাদিকদের শিল্পী বেগম বলেন, ‘গত সোমবার রাতে আমাকে বাসা থেকে ধরে পুলিশের হাতেতুলে দেওয়া হয়। জোর করে বিএনপির লোকেরা বাসা থেকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তেজগাঁও যুবদলেরসেক্রেটারি সুমন এতে নেতৃত্ব দেয়। আমার সন্তানের অবস্থা দেখে পুলিশ গ্রেফতার করতে চায়নি, এমনকিথানায়ও নিতে চায়নি। তারপরও বিএনপির লোকদের জোরাজুরিতে একপর্যায়ে পুলিশ থানায় নিয়ে যায়। এরপরআমারে কোর্টে চালান দেওয়া হয়। কোর্ট জামিন নামঞ্জুর করে। আমি সিজারের রোগী এবং অসুস্থ বলার পরওজামিন দেননি বিচারক। পরে নিয়ে ফেসবুকে সমালোচনা গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে জামিন হওয়ারকথা শুনতে পাই। আজ মুক্তি পেলাম।তিনি বলেন, ‘আমার দলে কোনও পদপদবি ছিল না। তবে আমি দলকেভালোবাসি। একজন নগণ্য কর্মী। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখন বাচ্চাকে হাসপাতালে নিয়ে ডাক্তারদেখাবো। দেখানোর পর যদি সুস্থ থাকে তাহলে বাসায় যাবো।

শিল্পী বেগম গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আজকে মিডিয়ায় সংবাদ হওয়ায় আমি মুক্তি পেয়েছি।মুক্তি পাওয়ায় আমার সন্তানের জন্য ভালো হলো। তীব্র গরমে কারাগারে দেড় মাসের বাচ্চা নিয়ে আমার অনেককষ্ট হয়েছে।সকাল থেকেই শিল্পী বেগম তার সন্তানকে নিতে পরিবার রাজনৈতিক সহকর্মীরা কারাগারেরসামনে ভিড় করেন। শিল্পী বেগম কারাগার থেকে বের হলে তাকে সহকর্মীরা বরণ করে নেন। তেজগাঁও এলাকারশ্রমিক লীগের নেতা আলমগীর হোসেন বলেন, ‘শিল্পী আপা আমাদের এলাকার বড় বোন। তার সঙ্গে যে অন্যায়হয়েছিল, তা গণমাধ্যমে প্রচার হওয়ার পর আদালত মানবিক দিক বিবেচনা করে জামিন দিয়েছেন। আমরাআদালতের প্রতি কৃতজ্ঞ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, ‘জামিনের কাগজপত্রকারাগারে এসে পৌঁছালে তা যাচাইবাছাই শেষে দুপুর ১২টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারকমোস্তাফিজুর রহমান শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন। রাজধানীর তেজগাঁও থানায় করা বিস্ফোরক আইনেরএকটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। মানবিক দিক বিবেচনায় নিয়ে জামিন দেন আদালত। গতসোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকেশিল্পী বেগমকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার রাতে দেড় মাস বয়সী শিশুসন্তানসহ কাশিমপুর কেন্দ্রীয়কারাগারে পাঠানো হয়। কোলের শিশুসহ মায়ের কারাবাসের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সামাজিকযোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়। ওই রাতেই তাকে জামিন দেন আদালত।

চাটখিল টিভির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
৫১ বার পড়া হয়েছে