কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে দেশে এলো ৩৪ প্রবাসীর লাশ
“লাশগুলো পরিবারের কাছে হস্তান্তরের সময় সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দাফন ও অন্যান্য খরচ বাবদ প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।”
মালয়েশিয়া, কুয়েত এবং লিবিয়ায় স্বাভাবিক মৃত্যুবরণকারী ৩৪ জন বাংলাদেশী প্রবাসীর লাশ আজ পৃথকফ্লাইটে দেশে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে লাশগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতেআটকে ছিল।
শনিবার (১৮ এপ্রিল) দেশে পৌঁছানোর মধ্যে কুয়েত (ফ্লাইট কেইউ–৫২৮৩) থেকে ৩০ জন, মালয়েশিয়া (ফ্লাইটবিএস–৩১৬) থেকে দু’জন এবং লিবিয়া (ফ্লাইট কিউআর–৬৪০) থেকে দু’জন প্রবাসীর লাশ রয়েছে।
লাশগুলো পরিবারের কাছে হস্তান্তরের সময় সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দাফন ও অন্যান্যখরচ বাবদ প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া, ওইপরিবারগুলো অন্য কোনো আর্থিক সুবিধা বা বীমার পাওনা পাওয়ার যোগ্য হলে তা দ্রুততম সময়ে প্রদান করাহবে।
স্বজনদের কাছে লাশ হস্তান্তরের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডেরপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। (বাসস)
👤 চাটখিল টিভির সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।














