ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, ২৫ ভরি স্বর্ণসহ ১০ লাখ টাকা লুট Logo নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি Logo নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ Logo নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন Logo Logo বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচল না কেউ Logo নোয়াখালীতে অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই যুবক আটক Logo নোয়াখালীর চাটখিলে ওজনে কারচুপি, মৎস্য আড়তকে জরিমানা Logo নোয়াখালীতে ছাড়পত্রহীন মুরগির খামার: পরিবেশ ও জনস্বাস্থ্যে বাড়ছে ঝুঁকি? Logo নোয়াখালীতে ছেলের নির্যাতনের অপমান সইতে না পেরে বাবার মৃত্যু, বাড়িছাড়া মা;

চাটখিলে দুবাই প্রবাসীর স্ত্রী স্বর্ণালংকার,টাকা পয়সা নিয়ে পালিয়েছে ভাতিজার সাথে

নিজস্ব সংবাদ :

🌏 চাটখিল টিভি ডেস্ক :

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর কবিরাজ বাড়ির দুবাই প্রবাসী হাসানের স্ত্রী, এক সন্তানের জননী সাথী আক্তার প্রবাসীর ভাতিজার হাত ধরে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

প্রবাসী হাসানের কষ্টার্জিত টাকা পয়সা ও স্বর্ণালংকার নিয়ে তার স্ত্রী’র পালিয়ে যাওয়ার এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে। এ ঘটনায় প্রবাসী হাসানের মা নুর জাহান বেগম বাদী হয় চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তার প্রবাসী ছেলে হাসান তার স্ত্রী সাথী আক্তারের একাউন্টে অগ্রণী ব্যাংক খিলপাড়া শাখায় ৭/৮ লাখ পাঠায়। সাথী আক্তার যাওয়ার সময় এসব টাকা ও দুই ভরি স্বর্ণাংকার নিয়ে যায়। প্রবাসী হাসানের আড়াই বছর বয়সী একমাত্র সন্তান সায়মন ইসলাম (আরাফাত) কে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দুবাই প্রবাসী হাসান স্ত্রী সন্তান টাকা পয়সা হারিয়ে দুবাইতে এখন দিশেহারা হয়ে পড়েছে। দুবাই থেকে সেলুলার ফোনে তিনি দৈনিক নয়া বঙ্গবাজারকে বলেন, ভাই আমার সব শেষ। এরপর তিনি আর কোন কথা বলতে পারেননি,কান্নায় ভেঙ্গে পড়েন।

এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুন্নাফ দৈনিক নয়া বঙ্গবাজার কাছে অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেন। তিনি বলেন, আমরা প্রবাসীর স্ত্রী সন্তানকে উদ্ধারের চেষ্টা করছি। প্রবাসীদের আইনগত সহায়তা প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

ঘটনায় অভিযুক্ত ভাতিজা পারভেজের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার সন্ধান না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৭৪০ বার পড়া হয়েছে