ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, ২৫ ভরি স্বর্ণসহ ১০ লাখ টাকা লুট Logo নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি Logo নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ Logo নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন Logo Logo বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচল না কেউ Logo নোয়াখালীতে অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই যুবক আটক Logo নোয়াখালীর চাটখিলে ওজনে কারচুপি, মৎস্য আড়তকে জরিমানা Logo নোয়াখালীতে ছাড়পত্রহীন মুরগির খামার: পরিবেশ ও জনস্বাস্থ্যে বাড়ছে ঝুঁকি? Logo নোয়াখালীতে ছেলের নির্যাতনের অপমান সইতে না পেরে বাবার মৃত্যু, বাড়িছাড়া মা;

চাটখিলে শতবর্ষী ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কা এলাকাবাসীর

নিজস্ব সংবাদ :

🌐 চাটখিল টিভি ডেস্ক :

নোয়াখালীর চাটখিল উপজেলার ১নং সাহাপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামের ছমি পাটোয়ারী বাড়িরসামনে (কচুয়াচৌমুহনী) খালের ওপর নির্মিত প্রায় শত বছরের পুরোনো একটি সেতু বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণঅবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে কোনো ধরনের রক্ষণাবেক্ষণ না থাকায় সেতুটির পাটাতন পিলারে বড় বড়ফাটল দেখা দিয়েছে এবং বিভিন্ন স্থানে আস্তর ভেঙে পড়েছে। ফলে যেকোনো সময় এটি ধসে পড়ে বড় ধরনেরদুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, ঝুঁকি নিয়েই প্রতিদিন এই সেতু দিয়ে চলাচল করছে স্থানীয় বাসিন্দারা। এটি অত্যন্তউঁচু, সরু এবং দুই পাশে কোনো রেলিং না থাকায় অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্নযানবাহনকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রসাদপুর শিবরামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ প্রতিদিনএই সেতু ব্যবহার করে। ছাড়া শিবরামপুর (বাংলাবাজার) সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোমপাড়া সরকারিপ্রাথমিক বিদ্যালয়, সোমপাড়া উচ্চ বিদ্যালয়, গার্লস স্কুল, কলেজ এবং খোয়াজের ভিটি ফাজিল মাদ্রাসাসহবিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সেতু পারাপার হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১০০ বছর আগে যখন সেতুটি নির্মাণ করা হয়, তখন কচুয়াচৌমুহনী খাল দিয়েনৌযান চলাচল করত। সেই কারণে এটি অনেক উঁচু করে নির্মাণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে এর উচ্চতা সরুগঠন দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা জানান, কয়েক বছর আগে এই সেতু থেকে পড়ে এক ব্যক্তিরমৃত্যুর ঘটনাও ঘটেছে। তাদের মতে, সেতুটির কার্যকারিতা অনেক আগেই শেষ হয়ে গেছে এবং এটি এখন শুধুদাঁড়িয়ে থাকা একটি ঝুঁকিপূর্ণ কাঠামো

স্থানীয়রা দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানিয়ে নোয়াখালী (চাটখিলসোনাইমুড়ি) আসনের সংসদ সদস্যব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের মাধ্যমে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

১নং সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল্যাহ খোকন বলেন, সেতুটি অনেক বছর ধরেই ঝুঁকিপূর্ণ। তবে ইউনিয়ন পরিষদের নিজস্ব কোনো বাজেটনা থাকায় আমরা উপজেলা পিআইও অফিসকে বিষয়টি অবহিত করেছি।

বিষয়ে চাটখিল উপজেলা এলজিইডির প্রকৌশলী শাহিনুর আলম বলেন, সেতুটির সংযোগ সড়ক এলজিইডিরআওতাভুক্ত হলে আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবো। সেতুটি পরিদর্শনের পরপ্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
১৬৯ বার পড়া হয়েছে